গাংনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে জনবসতি (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জে গাংনাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নদীপাড়ের জনবসতি, রাস্তা, গাছপালা, ঘরবাড়ি ও ফসলী জমি। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের বন্ধের প্রতিকার চেয়েও পায়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
জানা যায়, প্রভাবশালীদের ছত্রছায়ায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বকুলতলা বাজারের উত্তর পার্শ্বে জহুরুল, কালাম এর বাড়ির সামনে গাংনাই নদী থেকে অবৈধভাবে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন বালু দস্যু গাথিলা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান রিজুর সহকারী শাহিন, জিল্লুর রহমান,মেহেদী হাসান মুরাদ। দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তুলছেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























