ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফরে ছিলেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে গত চার দিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি।

ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চার জন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া এনগেজমেন্ট এবং আরও দু’টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন আজ

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫