ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে বুধবার (১৬ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে তারা।

বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে গেলে বিক্ষোভকারীদের বাঁধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি এবং হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্ত তারা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে।

এদিকে পাহাড়িদের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, পাঠ্যপুস্তকের ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্র অন্তর্ভুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার (১৬ জানুয়ারি) সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান।

এসময় ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড নিক্ষেপ

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫