ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

ইউপি চেয়ারম্যান বাবলু আটক

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়।

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউপি চেয়ারম্যান বাবলু আটক

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫