ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলার শঙ্কা, বাড়ছে উদ্বেগ ইউপি ভোট নিয়ে নতুন হিসাব, নজর জানুয়ারিতে এর ইমেজ জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬ এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব

উত্তরে পৌষের দাপট, ঢাকায় কমেছে শীত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা কমেছে। তবে উত্তরের জেলাগুলোতে শীতের দাপট কমেনি। কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, রোববার (৫ জানুয়ারি) অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এসময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে।

শনিবার (৪ জানুয়ারি) উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা এবং সৈয়দপুরে ১২ দশমিক শূন্য, দিনাজপুরে ১২ দশমিক এক, রংপুরে ১২ দশমিক পাঁচ, গাইবান্ধায় ১২ দশমিক সাত এবং কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, হাড় কাঁপানো শীতে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশিসহ ঠান্ডাজনিত নানান রোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উত্তরে পৌষের দাপট, ঢাকায় কমেছে শীত

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫