ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

জালসায় নিখোঁজ, লিচু বাগানে উলঙ্গ মরদেহ

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজ এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুকন্যা উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেনীর ছাত্রী ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। শনিবার সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধউলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জালসায় নিখোঁজ, লিচু বাগানে উলঙ্গ মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪