দুর্ঘটনার কবলে অপূর্ব-ফারিণ-পাভেল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ দুর্ঘটনায় কবলে পড়ে আহত হয়েছেন। সম্প্রতি তারা শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।
পোস্টে তিনি বলেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।
কলাকুশলীরা এখন সুস্থ আছে বলেও জানিয়েছেন অমি বলেন, সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তবে অপূর্ব, ফারিন বা পাভেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তারা কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাও জানা যায়নি।






















