ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্রটি গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এর আগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এক যুগ পর গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবস অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।

সে সময় তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারাও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪