ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

নড়াইলে টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের নড়াগাতিতে এস এস সি’র টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম মিয়া (১৬) নামে এক শিক্ষার্থী বাড়ির পাশে বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী আব্দুর রহিম মিয়া ডুমরিয়া গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি,এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে থানার ডুমরিয়া গ্রামের সোসাইঘাট এলাকার এ ঘটনা ঘটে। পরে গাছের সাথে ঝুলে থাকা তার মরদেহ পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়,এসএসসির টেস্ট পরীক্ষায় ৭টি বিষয়ে ফেল করে আব্দুর রহিম মিয়া। যার কারণে এস এস সি পরীক্ষার ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার বিকালে রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাগানের তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান। তবে ধারনা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারনে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নড়াইলে টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪