ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৭ আসনের সাবেক এমপি মো. সোলাইমান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে লালবাগ থানার মামলায় চার দিন ও চকবাজার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এরপর তার আইনজীবী প্রাণ নাথ বিশ্বাস তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মুকুলকে গ্রেপ্তার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরদিন ১৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। তবে মূল নথি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে লালবাগ থানার মামলায় তার আরো ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

রাকিব হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

খালেদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪