ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

পাবনায় জমিজমা বিরোধ জেরে অস্ত্রসহ আটক ৩ 

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমির বিরোধের সালিশ নিয়ে ইউপি সদস্যদের ওপর হামলার চেষ্টার অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার  (২৬ নভেম্বর) গভীররাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিছুর রহমান (৪৬), তার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। সেই বিরোধের সালিশ দেওয়া ছিল ১নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেনের কাছে।

সেই সালিস করা নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার সন্ধ্যায় কামাল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তর্ক বিতর্ক শুরু করে। একপর্যায়ে তারা কামাল মেম্বারকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং কাছে থাকা অস্ত্র দিয়ে মারার উপক্রম করে। 

এসময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং একটি ওয়ান শুটারগান ও চাইনিজ কুড়াল জব্দ করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মূলত জমিজমা ভাগাভাগির জের ধরে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক করেছি। 

এ ঘটনায় এসআই আব্দুল খালেক বাদী হয়ে তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় জমিজমা বিরোধ জেরে অস্ত্রসহ আটক ৩ 

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪