ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

রাঙামাটিতে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি পার্বত্য জেলায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ শনিবার (২৩ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির মিলনায়তনে ইফা’র আয়োজনে অনুষ্ঠিত হয়।

সনদ বিতরণকালে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, ইসলামি সংস্কৃতিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটছে। আমাদের প্রিয় নবী (সা.) পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। আগামী প্রজন্ম মহানবীর জীবনাদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একমাত্র ইসলামি অনুশাসন মেনে চললেই মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, অপসাংস্কৃতি রোধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই। এজন্য তোমাদের প্রচুর লেখা পড়া করতে হবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন, রাঙামাটি ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল হাসেম, রাণী দয়াময় উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আবুল কাসেম, পর্যটন দেওয়ানপাড়া মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খান, সালাহউদ্দিন আহমেদ, মাওলানা মিরাজ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙামাটিতে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪