ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

‘ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করা হবে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফ্যাসিস্ট যেভাবে ভয়েস কেড়ে নিয়েছে, তা করা হবে না। প্রত্যেকটা ফ্যাক্ট ধরে আলোচনা করা হবে। অনেকেই ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে, পরিচালনা করেছে তাদের চিহ্নিত করতে হবে।

বুধবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন ।

এ সময় শফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যেকটা সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ করা হবে, সেখানে কি হতো, কারা কি রোল প্লে করেছে এগুলো ধরে ধরে সংস্কার কাজ এগুতে হবে, তাহলে সুবিধা হবে।

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কিভাবে সাংবাদিকতা হয়েছে, হিরো শিক্ষার্থীদের সন্ত্রাসী কারা আখ্যায়িত করেছে এগুলো ধরে ধরে আলোচনা করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শুধু জুলাই থেকে নয় আরো আগে থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে পর্যবেক্ষণ করতে হবে।

প্রেস সচিব বলেন, আবার কারা গণহত্যার বিষয়গুলো তুলে ধরেছে সেগুলোও আলোচনায় আনতে হবে। ২০১৪-১৫ সালে প্লানিং অগ্নিসংযোগকে কারা অগ্নিসন্ত্রাস আখ্যা দিয়ে বিষয়টি স্টাব্লিশ করেছে, হেফাজতের হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে কি সাংবাদিকতা হয়েছে সেগুলো নিয়েও বিশ্লেষণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করা হবে’

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪