ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

গাইবান্ধায় ভাই হত্যা মামলায় ছোট ভাইকে মৃত্যুদন্ড

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম খুনের ঘটনার মামলায় অভিযুক্ত ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

মামলাটির দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক আতিকুর রহমান ১৪ নভেম্বর বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ সাংবাদিকদের নিকট এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও । মামলার আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু অসন্তোষ প্রকাশ করেন এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এ মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ২০২১ সালের ১৬  নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় পারিবারিক কলহের জেরে সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ এবং মা হামিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙ্গে যায়।পরে বড় ভাই শহিদুল ইসলাম  ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফিবিল্লাহ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাই শহিদুল ইসলামের মাথায় আঘাত করে। এতে বড় ভাই শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর বড় ভাই শহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন।

এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে গত ২০২১ সালের  ২০ নভেম্বর এ সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায়  নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামীর বাবা ও মাসহ মোট ২০ জন স্বাক্ষী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় ভাই হত্যা মামলায় ছোট ভাইকে মৃত্যুদন্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪