ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট

সুনামগঞ্জে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোর রাতে হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিহতরা হলো মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। তারা সুনামগঞ্জ শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্বজনরা জানান, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের এক বোনের পরিবার একসাথে থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত একটি দা পড়ে থাকতে দেখেন।

এদিকে, ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাই ফাহমিদকে পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক জানান, হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪