সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সাথে বিএনপির নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয়।
বৈঠক থেকে বেরিয়ে বেলা ১২টার দিকে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।




























