ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনূস আমলে পদায়ন-পদোন্নতি নিয়ে অভিযোগ, সমাধান লটারিতে নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এনরোলমেন্ট ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত, ৪ রিটের প্রার্থীদের নেওয়া হবে ভাইভা ৩.৪ শতাংশে আটকে অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য-আয়বৈষম্য: বিশ্বব্যাংক সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। গত বছর জেলা ও মহানগর মিলিয়ে ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক—মোট ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হবে।

অন্যদিকে সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি এবং পারিবারিক উদ্যোগে ১৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে মহানগরে পূজা হবে ১৬২টি মণ্ডপে।

আগামী ১৮ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

গত বছর সিলেট মহানগরে ১৪২টি সর্বজনীন ও ২০টি পারিবারিক মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ মহানগরে মোট মণ্ডপ ছিল ১৬২টি।

সিলেট জেলার বিভিন্ন উপজেলায় গত বছর ৪২৭টি সর্বজনীন ও ২৯টি পারিবারিক মণ্ডপে পূজা হয়। সব মিলিয়ে জেলায় মণ্ডপের সংখ্যা ছিল ৪৫৬টি।

এদিকে শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সেই নির্দেশনা অনুযায়ী সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। অতীতের মতো ভবিষ্যতেও এ সম্প্রীতি অক্ষুণ্ন থাকবে। পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ যৌথভাবে সভা পরিচালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ এবং জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।

সভায় মহানগর শাখার সভাপতি সুব্রত দেব স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন

সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬