ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনূস আমলে পদায়ন-পদোন্নতি নিয়ে অভিযোগ, সমাধান লটারিতে নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ঝালকাঠিতে কমছে না ডেঙ্গুর দাপট, হাসপাতালে ৪২ রোগী; মৃত্যু ১০ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এনরোলমেন্ট ভাইভা নিয়ে নতুন সিদ্ধান্ত, ৪ রিটের প্রার্থীদের নেওয়া হবে ভাইভা ৩.৪ শতাংশে আটকে অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য-আয়বৈষম্য: বিশ্বব্যাংক সিলেটে এবার ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা, বেড়েছে আয়োজন এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার, ঢাকার ১৮ পদে বাছাই শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে সরকার নজরদারি বাড়িয়েছে।

দেশের বিভিন্ন স্থানে জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ পাওয়ার কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এলপিজির সরবরাহ ও বিক্রিতে অনিয়ম ঠেকাতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি জানান, শুধু সেপ্টেম্বর মাসেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে।

আশা প্রকাশ করে তিনি বলেন, এলপিজি নিয়ে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে।

রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। এডিবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ায় তাদের সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে বলে জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মানুষের জীবনযাত্রার চাপ কিছুটা কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপক্ষে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। জনগণের স্বার্থকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান।

তিনি জানান, প্রাথমিকভাবে হামলার ঘটনায় ছাত্রদল থেকে সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে। তবে এর বাইরে কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আগ্রহী বলেও জানান তিনি। তবে প্রকল্পটির অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে—সেটি আলাদা আলোচনার বিষয় বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু ইতিবাচক দিক রয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, তবে এসব যানবাহনকে কোনোভাবেই নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬