ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির দাপট থাকবে পাঁচ দিন, মঙ্গলবার রাতে নামতে পারে তাপমাত্রা টুম্পার নির্দেশনায় প্রথমবার মঞ্চে তমালিকা-সাঈদ বাবু পাঁচ বছরে এলপিজির দাম প্রায় দ্বিগুণ, নির্ধারিত দামে মিলছে না বাজারে মা-বাবা হারানো পাঁচ কন্যার পাশে ‘আমরা বিএনপি পরিবার’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ঘুরতে গিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মহেশপুরে কিশোর নিহত ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, স্বাভাবিক রেল যোগাযোগ অনুমোদিত দুটি, পণ্য মিলল চার গুদামে—টস বন্ডে কী ঘটেছিল? এবার বিএনপি থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ মিষ্টিকে এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর, বড় পরিবর্তনের পথে চট্টগ্রাম বন্দর

টুম্পার নির্দেশনায় প্রথমবার মঞ্চে তমালিকা-সাঈদ বাবু

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্দেশক জান্নাতুল টুম্পার হাত ধরে প্রথমবারের মতো একই মঞ্চনাটকে অভিনয় করতে যাচ্ছেন তমালিকা কর্মকার ও সাঈদ বাবু। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি সেন্টারে মঞ্চস্থ হবে সূচনা থিয়েটারের আলোচিত নাটক ‘অমানুষ’।

স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের রচনায় নির্মিত নাটকটির এটি চতুর্থ প্রদর্শনী। এবারের আয়োজনে আগে অভিনয় করা মিতালী দাস ও হীরা চৌধুরীর চরিত্রে নতুন করে দেখা যাবে তমালিকা ও সাঈদ বাবুকে।

এর আগে নিউ জার্সিতে নাটকটির দুটি এবং নিউইয়র্কে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

যে গল্পে প্রশ্ন উঠে আসে মানবিকতা নিয়ে

‘অমানুষ’-এর গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শবাদী শিক্ষককে ঘিরে। শিক্ষিত ও মানবিক একটি সমাজ গড়ার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে একে একে ধাক্কা খায় তার সেই স্বপ্ন।

দুর্নীতি, অনিয়ম ও সামাজিক চাপের কাছে ক্রমশ অসহায় হয়ে পড়েন শিক্ষক। একপর্যায়ে হতাশা তাকে মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় এবং তিনি চরম সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়ে যান।

অন্যদিকে তার স্ত্রী চেষ্টা করেন তাকে বোঝাতে—স্বপ্ন ভেঙে ফেলা নয়, বরং প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন আঁকড়ে থাকাই জীবনের শক্তি।

নাটকের গল্প শেষ পর্যন্ত দর্শকের সামনে একটি মৌলিক প্রশ্ন রেখে যায়—আমরা কি সত্যিই মানুষ, নাকি সমাজের চাপ ও বাস্তবতার কাছে ধীরে ধীরে ‘অমানুষ’ হয়ে উঠছি?

টুম্পার নির্দেশনায় নতুন অধ্যায়

‘অমানুষ’ নাটকের মধ্য দিয়েই প্রথমবার মঞ্চনাটক নির্দেশনায় আসেন জান্নাতুল টুম্পা। প্রায় দুই দশক ধরে নাট্যপ্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও নির্দেশনার পরিকল্পনা ছিল না তার। নাট্যকার মামুনুর রশীদের আগ্রহেই শেষ পর্যন্ত নির্দেশনার দায়িত্ব নেন তিনি।

গত ১৪ জুন নিউ জার্সির নিউ ব্রান্সউইকে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম আসরে দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হয়। উৎসবটির আয়োজক ছিল এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি), আর সহ-আয়োজক কোল্যাব আর্টস।

এরপর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় নাটকটির তৃতীয় প্রদর্শনী। এবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় চতুর্থ প্রদর্শনীতে তমালিকা কর্মকার ও সাঈদ বাবুর অভিনয়ে নতুন মাত্রা পেতে যাচ্ছে ‘অমানুষ’।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুম্পার নির্দেশনায় প্রথমবার মঞ্চে তমালিকা-সাঈদ বাবু

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬