ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: গোপালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর আগস্টজুড়ে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, সাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করা হয়েছে’ : রাশেদ খাঁন গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণ করলেন বক্তারা দক্ষ ও যোগ্য নাগরিক গড়তে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু রাজনীতিতে বেয়াদবির সংস্কৃতি তৈরি হয়েছে, এর জবাব দেবে জনগণ’ : মুন্না কৃষি, আইটি ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক: তথ্যমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর

গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ি ঢাকায় গ্রেফতার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার উপজেলার নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নিহত মারিয়া জাহান মীম (১৬)-এর স্বামী মাহিম (২০) এবং শাশুড়ি মাহিনুর বেগম (৪০)। একই ঘটনায় অপর আসামি মো. দেলোয়ার হোসেনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ জুন রামগতি উপজেলার আসলপাড়া গ্রামে কিশোরী গৃহবধূ মীমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের পরিবার এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে আসছে।

নিহতের স্বজনদের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার নবীনগর এলাকা থেকে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানায়।

মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ি ঢাকায় গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬