ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত, প্রথমটি ৭টায়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। জামাতগুলোতে ইমামতি ও মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের আলেম ও মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।

সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মসজিদের প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমিন।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন মো. আবদুল হাদী।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।

ঈদের জামাতে অংশ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত, প্রথমটি ৭টায়

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬