ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে সৌদিতে ১৮ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে মোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্সে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

এদিকে সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে দেওয়া হয়েছে ১৮ হাজার ২১০টি সেবা।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ হজযাত্রীর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন এবং মদিনায় ৫ জন। সর্বশেষ গত ১৭ মে ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) সৌদি আরবে মারা যান।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজে গিয়ে সৌদিতে ১৮ বাংলাদেশির মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬