ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ জন আহত

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন ‘আফিল ব্রিকস’-এ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ইফতারের মুহূর্তে ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে যশোর সদর, বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মী, কারখানার শ্রমিক ও স্থানীয় জনতার যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দুই কর্মী ও একজন শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে চূড়ান্ত কারণ তদন্তের পর জানা যাবে।

আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে পরিস্থিতি নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ চালাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ জন আহত

সংবাদ প্রকাশের সময় : ১০:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬