ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

মেঘনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, প্রাণনাশের হুমকি

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মেঘনা উপজেলায় ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মেঘনা সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর আলম একটি টেলিভিশন ও পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাব-রেজিস্ট্রি অফিসে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের খবর পেয়ে তিনি সহকর্মীদের নিয়ে তথ্য যাচাই করতে সেখানে যান।

অফিস প্রাঙ্গণে প্রবেশের সময় অভিযুক্ত সামছুল ইসলাম সবুজ (৩২) তাদের বাধা দেন এবং গালিগালাজ করেন। পরে সাব-রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে বের হওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি ও তার সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিকদের ঘিরে ধরে হামলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা সাংবাদিকদের মারধরের চেষ্টা করে এবং লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। এ সময় ঘুষ লেনদেনের সংবাদ প্রকাশ করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হামলা ও হুমকি অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেঘনায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, প্রাণনাশের হুমকি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬