চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (৬ এপ্রিল) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে অভিযান চালায়।
অভিযানকালে সদর মডেল থানার আওতাধীন পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশে কাঁচা রাস্তা থেকে মোছা. সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাবিনা বেগম সদর উপজেলার রাজরামপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. জাহাঙ্গীর আলম এবং পিতার নাম মৃত সোহরাব আলী।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























