ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

নারী দিয়ে প্রেমের ফাঁদ, জিম্মি করে টাকা আদায়: ৪ জন গ্রেপ্তার

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর পৌর এলাকায় নারীকে ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) ও এর আগের কয়েক দিনে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার উত্তর চন্দ্রপুর এলাকার সোয়াইব হোসেন ওরফে শাওন (২০), বাঞ্চানগর এলাকার মো. শুভ (২৬), ইফতেহাসান সাকিব (২৫) এবং সমসেরাবাদ এলাকার মাধবী রানী মন্ডল ওরফে তৃষা (২০)। তারা বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চক্রটি গত ২৪ মার্চ প্রথম বাঞ্চানগর এলাকায় একই কৌশলে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে। পরে ২৬ মার্চ ল-ইয়ার্স কলোনির একটি বাসায় এবং সর্বশেষ ৫ এপ্রিল একইভাবে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা চালায়।

অভিযোগ রয়েছে, চক্রের নারী সদস্য প্রলোভন দেখিয়ে টার্গেট ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে ডেকে আনতেন। এরপর তাদের আটকে রেখে মারধর করা হতো এবং আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেন।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে স্বীকার করেছে। ব্ল্যাকমেইল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী দিয়ে প্রেমের ফাঁদ, জিম্মি করে টাকা আদায়: ৪ জন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬