ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ভাংচুরসহ উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সোমবার বিকেলে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলভাবে বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি, দায়িত্ব বন্টন এবং অন্যান্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান।

এর পাশাপাশি মহানগরীর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দও বৈঠকে বক্তব্য রাখেন, যাদের মধ্যে ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ও সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ রয়েছেন।

বৈঠক মূলত নেতাকর্মীদের সচেতনতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনের পর সৃষ্ট পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের জরুরি বৈঠক

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬