ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

শিকলবন্দী বানরকে মুক্ত করলো বন বিভাগ

সুজন কুমার মন্ডল,জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুরে শিকলবন্দী সেই দলছুট বানরকে উদ্ধার করে মুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বন বিভাগের কর্মকর্তারা পৌরসভার তুলসীগঙ্গা নদীর বাঁধসংলগ্ন এলাকার পরিচ্ছন্নতাকর্মী আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে বানরটিকে মুক্ত করেন।

প্রায় দুই সপ্তাহ আগে বানরটিকে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ছাদে ঘুরে বেড়াতে দেখা যায়। সে সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বানরটিকে কলা ও পাউরুটি খেতে দেন। এরপর কয়েক দিন ধরে বানরটি ইউএনও কার্যালয়ের ছাদ ও আশপাশের গাছপালায় বিচরণ করছিল।

তবে ১০-১২ দিন আগে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আবেদ আলী কলা দিয়ে প্রলুব্ধ করে বানরটিকে ধরে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে শিকল পরিয়ে রাখেন। এমনকি তিনি বানরটি বিক্রিরও চেষ্টা করেন এবং দাম চেয়েছিলেন ১২ হাজার টাকা। বিষয়টি জানাজানি হলে জয়পুরহাট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুল হাসান উপজেলা বন কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বন বিভাগের একটি দল আবেদ আলীর বাড়িতে গিয়ে বানরটিকে উদ্ধার করে মুক্ত করে দেয়।

এ বিষয়ে আবেদ আলী বলেন, ‘বানরটিকে আমার শিকল পরিয়ে ধরে রাখা ঠিক হয়নি। বানরকে বন্দী করে রাখা যাবে না, এটা জানতাম না। বন বিভাগের লোকজনের সামনে বানরটিকে ছেড়ে দিয়েছি।’ জয়পুরহাট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুল হাসান বলেন, বানরটিকে সফলভাবে মুক্ত করা হয়েছে। বর্তমানে এটি নিরাপদে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিকলবন্দী বানরকে মুক্ত করলো বন বিভাগ

সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫