ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

৩০ জুনই হবে এইচএসসি পরীক্ষা, জানালো ঢাকা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ বছরের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে সম্প্রতি যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শনিবার (১ জুন) বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন : এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তি, মানতে হবে শর্ত

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। আসলে ওই বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার।

সম্প্রতি এইচএসসি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়। তাতে দাবি করা হয়েছে, বন্যা, ঘূর্ণিঝড় ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি ‘ভুয়া’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩১ মে (শুক্রবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩০ জুনই হবে এইচএসসি পরীক্ষা, জানালো ঢাকা শিক্ষা বোর্ড

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪