ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১০ বছর আগে গুম হওয়া ছেলেকে ফেরত চান বৃদ্ধ মা

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ বছর আগে আই শৃংখলা বাহিনী পরিচয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ধরে নিয়ে গুম করা বিএনপি কর্মী মফিজ উদ্দিন মফিকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তানসহ এলাকাবাসী।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সোনামসজিদ স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননর ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন-গুম হওয়া মফিজের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ছেলে শাহীন আলম, এলাকাবাসীর পক্ষে নবীন, রেজাউল করিম, হামিদুর মেম্বার প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ১০ বছর আগে মফিজ উদ্দিন মফিকে বাড়ি থেকে ডেকে আরও চারজনসহ মোট ৫ জনকে ধরে নিয়ে যায় র‌্যাবের লোকজন। পরে ৪ জনকে ফেরত দেয়া হলেও মফিকে র‌্যাব ফেরত দেয়নি। সেই সময় আদালতে মামলা করতে গেলে মফির ভাইকে র‌্যাব নিয়ে গিয়ে হুমকী দিয়ে দেশ ছাড়তে বলেন। ফলে তার ভাই ভয়ে ভারতে পালিয়ে যায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মফি নিখোঁজের একটি জিডি করে মফির পরিবার। বক্তারা, মফিকে জীবিত অথবা তার লাশ ফেরত দেয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ বছর আগে গুম হওয়া ছেলেকে ফেরত চান বৃদ্ধ মা

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪