ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

হিট স্ট্রোকে একঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে এক ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা আলমডাঙ্গা উপজেলার বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় এক নারীর মৃত্যু হয়। তার না্ম-আশুরা খাতুন (২৫)। এছাড়া একই দিন সকাল সাড়ে ১০টায় আয়েশা বেগম (৭০) নামে এক নারী মারা যান।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেগুয়ারখাল গ্রামের আনোয়ার হোসেন সোমবার (২২ এপ্রিল) সকালে মাঠে ক্ষেতে কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী আশুরা খাতুন স্বামীর জন্য ভাত নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে জমির আইলে আশুরা খাতুন পড়ে যান। এরপর মাঠের অন্য কৃষকরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আশুরা-আনোয়ার দম্পত্তির ৭ বছরের এক মেয়ে রয়েছে।

একই দিন এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় একই গ্রামের আক্কাস আলীর স্ত্রী আয়েশা বেগম মারা যান।

এ বিষয়ে স্থানীয় চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, গত কয়েকদিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। দু’জনই হিট স্ট্রোকে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিট স্ট্রোকে একঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০১:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪