ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী শয্যা সঙ্কট, হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এত লোডশেডিং কেন? গ্যাস-কয়লা সংকটেই বাড়ছে বিদ্যুতের ভোগান্তি ইউরোপের পর তীব্র তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ গ্রিডে রেকর্ড চাপ রেকর্ডের পর রেকর্ড মেসির, পেলে-মারাদোনাকেও ছাড়িয়ে নতুন ইতিহাস কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ?

সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় পর্যটনকেন্দ্রগুলো বন্ধের ঘোষণা করা হলো। এর আগে বন্যার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছিলো।

মঙ্গলবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

সিলেটের বেশ কয়েকটি নদীর পানি মঙ্গলবার (১৮ জুন) বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে তলিয়ে গেছে সাদা পাথর, জাফলং, বিছানাকান্দিসহ বিভিন্ন পর্যটন স্পট।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এ বিষয়ে বলেছেন, মঙ্গলবার (১৮ জুন) থেকে পরবর্তী
নির্দেশনা দেয়া না পর্যন্ত সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পরিস্থিতির জন্য সিলেটের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখতে ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মে বন্যার কারণে প্রথম দফায় পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এরপর প্রায় এক সপ্তাহ পর বন্যা পরিস্থিতির উন্নতি হলে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪