ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শাহবাগে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন হাজারো মানুষ। শনিবার (১০ আগস্ট) বেলা ৩টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের ফলে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণ-অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারীরা বিভিন্ন স্লোগানও দেন। ‘তুমি কে আমি কে, হিন্দু হিন্দু’, ‘জাগো রে জাগো, হিন্দু জাগো’, ‘স্বাধীন দেশে স্বাধীন নাই’,মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘জ্বালাও পোড়াও বন্ধ করো, ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান শোনা যায় সমবেত লোকজনের মুখে।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এর আগে শুক্রবার (৯ আগস্ট) শাহবাগে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪