ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জের সামনে থেকে চুয়াল্লিশ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, শনিবার (২৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে টেলিফোন এক্সচেঞ্জ সংলগ্ন সান্তাহার নওগাঁ সড়কের উপর কয়েকজনে মাদকদ্রব্য বেচাকেনা করছে। এ খবরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে দু’জনের কাছ থেকে বিশেষ কায়দায় মোড়ানো গোলাপি রঙের চুয়াল্লিশ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- লিটন হোসেন (২৮) এবং আরমান হোসেন (২৬)। তাদের রবিবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪