ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইয়ান আহমেদ ফাহাদ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাধিকা নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ আরও দুইজন আহত হয়েছেন।

জানা গেছে, দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার জন্য দুই ছাত্রদল নেতাসহ চারজন দুটি মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণহাতা এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪