ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুক্তিযোদ্ধার কাছে চাদঁ দাবি, দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মুক্তিযোদ্ধার কাছে চাদঁবাজি করার সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চাদাঁবাজির ঘটনায় মামলা নিয়ে তাদের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগড়র উপজেলার মেরাশানি গ্রামের মো. ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে ফজলে এলাহী প্রকাশ উজ্জল ভূইয়া (৫০) ও একই উপজেলার সিংগারবিল এলাকার বীর মুত্তিযোদ্ধা শহীদ মিয়ার ছেলে ইয়ানুর লিটন স্বাধীন (৩৩)। এসময় তাদের কাছ থেকে দুটি লোগোসহ মাইক্রোফোন ও আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. জহিরুল ইসলাম বাদি হয়ে চাদাঁবাজির অভিযোগে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার রাতে জহিরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়িতে যায় দুই ভূয়া সাংবাদিক উজ্জল ও লিটন। সেখানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু জামালের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রমাণাদি খুঁজতে থাকেন সাংবাদিকরা। বিভিন্ন কাগজপত্র তিনি দেখানোর একপর্যায়ে সাংবাদিকরা আবু জামালের কমান্ডার সনদ দেখতে চান। কিন্তু তার কাছে কমান্ডার সনদ না থাকায় দুই ভূয়া সাংবাদিক তার কাছে ১২ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সাংবাদিকরা ওই মুক্তিযোদ্ধার নামটি ভূয়া মুক্তিযোদ্ধার তালিকায় দিয়ে দিবেন বলে ভয় দেখান। এসময় আবু জামাল তাদের ৫ হাজার টাকা দিয়ে দেন। পরে বিষয়টি জানতে পেরে সাক্ষীদের ডাক দিয়ে তাদের আটক করা হয়। আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন সাংবাদিকরা না বলে জানান। পরে তাদের আটক করে পুলিশের কাছে তুলে দেয় তারা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এজাহার পেয়ে আমরা দুই জনের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে মামলা নিয়েছি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুক্তিযোদ্ধার কাছে চাদঁ দাবি, দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪