ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টার নামে মামলা

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানসহ ১১৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নাসিরনগর) ১ম আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়।

নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় সাবেক দুই এমপি, সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, আটজন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিএনপির বহিস্কৃত নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছে-,ব্রাহ্মণবাড়িয়া- (নাসিরনগর) সংসদীয় আসনের সদ্য সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, কৃষক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাজির মিয়া, সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রোমা আক্তার, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, হরিপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান, পূর্বভাগ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আলী ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আঁখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম পাল প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছে। মামলাটি নথিভুক্ত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টার নামে মামলা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪