ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভা থেকে সরানো হলো ইসরাককে! কৃষিজমিতে নিষিদ্ধ ইউক্যালিপটাসের চারা রোপন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের ঠিকানা এবিজি স্পোর্টস সিটি মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

পৌনে ২৯ কোটি টাকার স্বর্ণ উদ্ধার , মিয়ানমার নাগরিক

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২৮ কোটি ৭৫ লাখ টাকা টাকা মূল্যের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও বাংলাদেশী ২৬ হাজার ১০ টাকা উদ্ধার ও দুই মিয়ানমার নাগরিক আটক করেছে।

আটককৃতরা হলো- উখিয়া ১ নং কুতুপালং এফডিএমএন ক্যাম্পের ইয়াহিয়া খান (৪৫), অপরজন মায়ানমার নাগরিক আনোয়ার সাদেক (৪০)।

শনিবার (১০ আগস্ট) বিজিবি অভিযান চালিয়ে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যমানের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ২৬ হাজার ১০ টাকা জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়।

টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ১০০ মিটার উত্তর দিকে উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়ীতে লুকায়িত রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত উত্তর ফুলের ডেইল গ্রামে গমন করত: পূর্বে প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন বাড়ীতে তল্লাশি অভিযান পরিচালনা করে। কিন্তু বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ীতে অবস্থানরত সন্দেহভাজন দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল চোরাকারবারিদের দুইটি ব্যাগসহ আটক করে। উদ্ধার হওয়া ব্যাগ থেকে ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ২৬ হাজার ১০ টাকা জব্দ করা হয়।

চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে এফডিএমএন ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মংডু হতে মায়ানমার নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় উল্লেখিত স্বর্ণালংকার বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে।

আরও জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশী টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করে আটক দুই আসামীর বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পৌনে ২৯ কোটি টাকার স্বর্ণ উদ্ধার , মিয়ানমার নাগরিক

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪