ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ রমজানের বাজার সামলাতে খেজুর, আপেল-কমলায় শুল্ক-কর ছাড় পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন মাহফুজুর রহমান সবুজ

পুলিশের পিস্তল বিক্রির চেষ্টা, বাবুর্চির ছেলে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ নোয়াখালীর সেনবাগ থেকে এক তরুণ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে গ্রেপ্তার ওই তরুণকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতে সোপর্দ করা হয়।

এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মতি মিয়ার হাটের পূর্ব পাশে হানিফ বাবুর্চির নতুন বাড়ি থেকে অভিযুক্ত তরুণ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির আহাম্মদ(২১) উপজেলার আহাম্মদপুর গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ঢাকাসহ সারাদেশের বিভিন্ন থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট করে। এই লুট হওয়া অস্ত্র-গুলি যাতে সন্ত্রাসী কাজে ব্যাবহৃত হতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধারাবাহিকতায় শুক্রবার সেনবাগ থানা পুলিশ বিশ্বস্ত মাধ্যমে সংবাদ পায় উপলোর মতি মিয়ার হাট এলাকার হানিফ মিয়ার ছেলে মনির আহাম্মদের কাছে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে। সে অস্ত্রটি সন্ত্রাসীদের কাছে বিক্রির চেষ্টা করছে।

পুলিশ আরও জানায়, এমন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা এলাকায় দায়িত্বশীল সেনাবাহিনীর সাথে সমন্বয় করে সেনবাগ থানা পুলিশের একটি দল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হানিফ বাবুর্চির নতুন বাড়িতে অভিযান চালায়। ওই সময় স্থানীয় জনগণের সহায়তায় আসামি মনির আহাম্মদকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ এম.এম পিস্তল উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায় তার প্রতিবেশী ও আত্মীয় মো.কাইয়ুম অস্ত্রটি বিক্রি করার জন্য তার কাছে রাখে। অস্ত্রটি ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন থানা থেকে লুট হওয়া অস্ত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের পিস্তল বিক্রির চেষ্টা, বাবুর্চির ছেলে গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪