ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

নাংলীতে মাছধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫

বাগেরহোট অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

oplus_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনের নাংলী টহল ফাঁড়ির নিশানবাড়ীয়া খালে অবৈধভাবে মাছধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ধানসাগর ফরেষ্ট ষ্টেশনের নাংলী টহল ফাঁড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আবুল হোসেন হাওলাদারের পুত্র আজিম ও দক্ষিণ রাজাপুর গ্রামের মজিবর রহমান কাজীর পুত্র তুহিন কাজী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ধানসাগর ষ্টেশনের নাংলী টহল ফাঁড়ির অভয়ারণ্যে মাছধরা নিষিদ্ধ নিশানবাড়ীয়া খালে উত্তর রাজাপুর গ্রামের আলী হোসেন ও ধলু বয়াতীসহ তাদের সঙ্গীয় লোকজন বনরক্ষীদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে জাল পেতে মাছ ধরে আসছে।বিষয়টি নাংলী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানকে জানালে তিনি নিশানবাড়ীয়া খাল থেকে বৃহস্পতিবার বিকেলে উক্ত জাল উদ্ধার করে নিয়ে আসেন।

এতে ক্ষিপ্ত হয়ে আলী হোসেন,ধলু বয়াতীসহ তাদের আরো লোকজন বনরক্ষীদের সামনে আমাদের উপর দা লাঠি ও হাতুড়ী নিয়ে হামলা করে বেদম মারধর করে । আমরা জীবন বাঁচাতে পাশের খালে ঝাপিয়ে পড়ি। গ্রামবাসী আমাদের উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হামলাকারীদের মারধরে গুরুতর আহত তুহিন কাজী(৩৫), আজিম(২৫), নান্না আকন (৫৮), হুমায়ূন(৪২) ও শহীদুল (৩২) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, নাংলী এলাকায় মারামারির খবর তিনি লোক মুখে শুনেছেন। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন,বিষয়টি তার জানা নেই খোজঁ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাংলীতে মাছধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪