ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ

টানা ১১ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১১ দিনের ছুটি শেষে আজ রোববার (২০ অক্টোবর) খুলেছে। শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম।

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সাথে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিনের ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় ৯ অক্টোবর, এর সাথে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুললো আজ।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) খোলে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টানা ১১ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪