ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ ৫ জন মারা গেলেন।

সর্বশেষ মারা যাওয়া দু’জন হলেন-আরিফুল ইসলাম (৩৫) ও মো. মহিদুল (২৪)। রোববার (১৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। মো. মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম ও মহিদুল সকাল পৌনে ৭টার দিকে মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত শনিবার সকালে মনসুর আলী, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা এবং সন্ধ্যার দিকে শিশু তায়েবা মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থাও আশঙ্কারজনক।

গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গত বুধবার শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ পাঁচজনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪