ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ব্যাংকে টাকা জমছে, ঋণ মিলছে না: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় সংকট দূরপথের কষ্ট ঘুচিয়ে ৩ লাখ ছাত্রীর হাতে বাইসাইকেল কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত চন্দ্র দাস বিপ্লব (২৫) জেলার সেনবাগের ইয়ারপুর গ্রামের আমিন উল্যাহ কোম্পানী বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে। সে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কাজ করত।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার দিকে শান্ত বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের হাবিব উল্যাহ বেপারী বাড়ির পাশে ওয়াইফাই সংযোগ দিতে যায়। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪