ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক দোয়া মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক দোয়া মাহফিল ও নামাজ ঘর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের সভাপতি সরদার তানজির হোসেনের সভাপতিত্বে বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূইয়া, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, ইতনা শামছুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আঃ হান্নান, উপজেলা হিসাব রক্ষন অফিসার তামজিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহাবুবুর রহমান, জিবি সদস্য শ.ম. কামাল হোসেন, সাবেক জিবি সদস্য কাজী এনায়েত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে সবাইকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ প্রতিষ্ঠানের নামাজঘর উদ্বোধন শেষে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ হান্নান।

























