ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

৭ দিন বৃষ্টি হতে পারে, চার সমুদ্রবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকে এক পূর্বাভাসে বলা হয়, আগামী ৭ দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও কম থাকতে পারে।

বুধবারের (১৯ জুন) পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী,খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

খুলনা, পাবনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা ও যশোর জেলা সমূহের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

বৃহস্পতি (২০ জুন) ও শুক্রবার (২১ জুন) সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাবাসে আরও বলা হয়েছে, আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭ দিন বৃষ্টি হতে পারে, চার সমুদ্রবন্দরে সতর্কতা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪