ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির

‘২৪ ঘণ্টায় অপসারণ হবে কোরবানির বর্জ্য’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান ।

তিনি ঢাকাবাসীকে ঈদের দুই দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা তিন থেকে চারদিন কাজ করেন তাই এই আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে এবার কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে যথাযত ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেয়র আরও বলেন, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। ঈদ জামায় সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে ঈদের নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘২৪ ঘণ্টায় অপসারণ হবে কোরবানির বর্জ্য’

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪