ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ছাড়াল ৫২৪ ২৮ বলে সেঞ্চুরি, ছক্কার ঝড়ে বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট বন্ধ রমজানের বাজার সামলাতে খেজুর, আপেল-কমলায় শুল্ক-কর ছাড়

হোটেলে নারীর মরদেহ: স্বামী পরিচয় দেয়া ফরহাদের হদিস মিলছে না

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযানে নেমেছে স্বামী পরিচয় দেয়া ফরহাদকে গ্রেফতারে। ‘হোটেল গুলজার’ নামক আবাসিক হোটেলের বাথরুম থেকে গত রোববার রাত ৭টা ৪৫ মিনিটে হাত-পা বাঁধা অবস্থায় ঝিনুক (৪২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী বলেন, তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, হোটেলে দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন। একজনের নাম দেন লিপি আক্তার অন্য জনের নাম দেন মো. ফরহাদ। তবে তাদের আইডি কার্ড পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা। এর আগে গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তারা আবাসিক হোটেলটিতে উঠেন। কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। রোববার রাতের দিকে হোটেল কর্তৃপক্ষ রুমের বাথরুমে ওই নারীর মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে অভিযুক্ত ফরহাদকে ধরতে অভিযানে নামে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী আরও জানান, নিহত নারীর নাম ঝিনুক। সে বিবাহিত। এক ছেলে ও এক মেয়ের জননী। কিন্তু স্থায়ী ঠিকানা কোথায় সেটি এখনো জানা যায়নি। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোটেলে নারীর মরদেহ: স্বামী পরিচয় দেয়া ফরহাদের হদিস মিলছে না

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪