সংবাদ শিরোনাম ::
হজের ফিরতি ফ্লাইট শুরু বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
এ বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হাজিরা এখন নিজ দেশে ফিরবেন। বৃহস্পতিবার (২০ জুন) থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
এদিন স্থানীয় সময় সকাল ৬টায় হাজিদের নিয়ে মদিনা থেকে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। আগামী ২২ জুলাই ফিরতি ফ্লাইট শেষ হবে।
এদিকে, পর্যন্ত হজ পালনে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েচে বলে জানা গেছে। এরমধ্যে ১৬ জন পুরুষ ও দু’জন নারী রয়েছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যান।


























