ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়ের চাপে গেট ভেঙে নিহত ১৭ ‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’, ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে তোলপাড় পুলিশের ঘাটতি ১ লাখ ৩৫ হাজার, নতুন ২৪ হাজার পদ সৃষ্টির উদ্যোগ টাঙ্গাইল সদর কোর্ট পরিদর্শনে পুলিশ সুপার কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের ৩ জন নিহত জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু  আসামি ছাড়াতে ৩০ লাখ টাকা ঘুষ দাবি, পুলিশের বক্তব্য ভিন্ন প্রতিবন্ধী ভাতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে টানা কয়েক দিন গরমের পর শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বৃষ্টি হয়। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা বাড়ার সাথে-সাথে প্রচন্ড গরম বাড়তে থাকে। সূর্যের তাপমাত্রাও বাড়তে থাকে।

বাংলার আবহাওয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী, ভাদ্রের ১৩ তারিখ এর মাঝামাঝি শীতের জন্ম হয়। কিন্তু এবার ভাদ্র গিয়ে আশ্বিন চলে এলো, গরম যেন আরও বেড়েছে।

সিলেটে রোববার (২২ সেপ্টেম্বর) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা, যা পূর্বের ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপ প্রবাহ চলছে। শনিবার দুপুর তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। রোবাবার ও ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাড়িয়েছে।

গত কয়েক দিন ধরেই সূর্যের প্রচন্ড তাপে ভুগছে সিলেটের মানুষ। রাস্তায় জন সমাগম কমে গেছে, অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে পথচারী এবং দিন মজুরদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

আবহাওয়া অফিস জানায়, আশ্বিনের শুরুতেও দেশের ৫৬ জেলায় মৃদু তাপ প্রবাহ বইছে। যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, তাপমাত্রা আপতত ২-৩ দিন কমবে না। বরং তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করবে। তবে আগামী মঙ্গলবারের পর সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪