ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

সরকারি ডেইরি ফার্মে নিষিদ্ধ ১২ গরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেয়ার ঘটনায় সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে নিষিদ্ধ ব্রাহমা প্রজাতির ৫টি গাভী ও ৭টি বাছুরের সন্ধান পেয়েছে দুদক।

সোমবার (১ জুলাই) সকালে সাদিক এগ্রোকে নিষিদ্ধ গরু সরবরাহের অভিযোগে গো প্রজনন কেন্দ্রে অভিযান চালায় দুদক।

cow 2

সংস্থার সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলটি অভিযান চালায়। গত বছর কোন প্রক্রিয়ায় সরকারের এ প্রতিষ্ঠান থেকে ১৬টি ব্রাহমা জাতের গরু সাদিক এগ্রোকে দেয়া হয়, সেই বিষয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিতে অভিযান চালায় দুদকের টিম।

দেশে ব্রাহমা জাতের গরু নিষিদ্ধ থাকলেও ২০২১ সালে আমেরিকা থেকে ১৮টি ব্রাহমা জাতের গরু জাল কাগজ তৈরি করে আনে সাদিক এগ্রোর ইমরান। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে।

জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু ৩ বছর পর আবারো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি ডেইরি ফার্মে নিষিদ্ধ ১২ গরু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪